অনলাইন ডেস্ক: গতকাল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের বৈঠক ।
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরোয়ার-ই-আলম বলেন, বৈঠকে শেখ ফজিলাতুন্নেছা স্মৃতি কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের কর্মকাণ্ড এবং ট্রাস্ট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের প্রস্তাবিত জনবল কাঠামো বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ট্রাস্টের যাবতীয় সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়।
বৈঠকের শুরুতে ট্রাস্ট সদস্য স্থপতি রবিউল হোসাইনের মৃত্যুতে একটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
ট্রাস্ট সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, শেখ কবির হোসেন, মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক, শেখ হেলাল উদ্দিন, নুর-ই-আলম লিটন চৌধুরী, সদস্য সচিব শেখ হাফিজুর রহমান এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান বৈঠকে উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24