ঈশ্বরদী প্রতিনিধি: মরহুম মহরম স্মৃতি নাইট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় সাফিন মেডিক্যাল হল জার্মানী একাদশ জুনিয়র স্পেন একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করেছে। সাফিন মেডিক্যাল হল জার্মানী একাদশের পক্ষে দলীয় অধিনায়ক আশিক দলের পক্ষে পরপর তিনটি গোল করায় উপস্থিত কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শকরা তাকে বিশেষ ভাবে অভিনন্দন জানান। বাঘইল জাগরনী সংঘের পক্ষ থেকে মাদক মুক্ত এলাকা গঠন কল্পে শুক্রবার রাতে ঈশ্বরদীর বাঘাইল স্কুল এ্যান্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,পিডিবি নেসকোর নির্বাহী প্রকৌশলী হাসিবুর রহমান। বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস,জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদীর সভাপতি তৌহিদ আক্তার পান্না,অধ্যক্ষ সিরাজুল ইসলাম ,এসআই তানজিবুল ইসলাম,ইউপি সদস্য জুয়েল রানা ও যুবলীগ নেতা রুবেল বিশ্বাস । অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি,ম্যাডেল ও প্রাইজ মানির চেক তুলে দেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24