বিশেষ প্রতিবেদক: আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন কেন্দ্রে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের অধীনে পরিচালিত নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির বিভিন্ন কোর্সের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ৮টি বিভাগীয় শহরের ২৯টি ভেন্যুতে একযোগে বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের (২০১৯-২০ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এ পরীক্ষা নেয়া হয়।
এবারের ভর্তি পরীক্ষায় সরকারি ও বেসরকারি সকল নার্সিং কলেজ ও ইনস্টিটিউটের সর্বমোট ১৮ হাজার ৬১৫টি আসনের বিপরীতে ৫৮ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। সর্বমোট পরীক্ষার্থীর মধ্যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে ৩৬ হাজার, বিএসসি নার্সিং এ ১৬ হাজার এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারিতে ৬ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গত বছর বিভিন্ন কোর্সে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫২ হাজার।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24