পাবনা প্রতিনিধি : পাবনায় জেএসসি পরীক্ষায় ফেল করায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছেন এক কিশোরী।
গতকাল মঙ্গলবার রাতে সদর উপজেলার দোগাছি ইউপির আশুতোষপুর মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত মুসলিমা খাতুন ওই গ্রামের মো. মহিত সরদারের মেয়ে।
সদর থানার ওসি মো. নাসিম আহম্মেদ জানান, জেএসসি পরীক্ষায় ফেল করায় লজ্জায় নিজ ঘরে ফাঁস দিয়েছেন ওই ছাত্রী। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24