অনলাইন ডেস্ক: সেবার দৃপ্ত অঙ্গীকার নিয়ে নারীর সামাজিক এবং আর্থিক ক্ষমতায়নকে আরও সুদৃঢ় করতে গত মঙ্গলবার দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ‘মহিলা উপশাখা’ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ চৌধুরী বাড়িতে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন ব্যাংকের উপদেষ্টা মুহাম্মদ আলী। সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ শাখা প্রধান ও আঞ্চলিক প্রধান শহীদ হাসান মল্লিক। বিশেষ অতিথি ছিলেন আর.কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক কায়সার আহমেদ, ইউনাইটেড নিটওয়্যারসের ম্যানেজিং ডিরেক্টর আতাউর রহমান, সংরক্ষিত কাউন্সিলর (৭,৮,৯ নং ওয়ার্ড) আয়েশা আক্তার দিনা প্রমুখ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24