ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে (মুজিববর্ষে) সংসদের বিশেষ অধিবেশন ২২ মার্চ শুরু হবে।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ২২ মার্চ সকাল ১১টায় মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন (একাদশ জাতীয় সংসদের ৭ম এবং ২০২০ খ্রিস্টাব্দের ২য় অধিবেশন) আহ্বান করেছেন।
রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24