নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে লাইভ ব্রিফিং করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (২৩ মার্চ) বিকেল আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে করোনাভাইরাস সংক্রান্ত এ ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুর রহমান প্রধান।
তিনি জানান, প্রোগ্রামে যুক্ত থাকতে Health Ministry Media Wing গ্রুপে অথবা Health Minister Zahid Maleque MP এই পেজে যেতে হবে।
ব্রিফিংয়ের বিষয়ে সাংবাদিকদের বলা হয়েছে, গ্রুপে প্রবেশ করে নাম ও মিডিয়ার নাম লিখে কমেন্ট করলে আমরা আপনাকে লাইভ প্রশ্নোত্তর পর্বে যুক্ত করার চেষ্টা করবো।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24