নিজস্ব প্রতিবেদক: ঢাকার মাদারটেক নন্দিপাড়ায় একই পরিবারের সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পরে বাসাটি পুলিশ লকডাউন করে দিয়েছে।
রোববার রাতে (৫ এপ্রিল) সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম বলেন, বৃহস্পতিবার ওই পরিবারের একজন পুরুষ (৬৫) প্রথম পজিটিভ হন। এরপর তার স্ত্রী, দুই মেয়ে ও দুই নাতনি সংক্রমিত হয়েছেন।
আক্রান্ত পুরুষ সদস্য পেশায় একজন সিকিউরিটি গার্ড। এদিকে এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। বাড়িটিতে পুলিশি মোতায়েন করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24