জ্যেষ্ঠ প্রতিবেদক : পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ৪১তম আইজিপি হিসেবে তিনি দায়িত্ব নেন।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হলেন তিনি। বেনজীর আহমেদ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে তাকে গার্ড অব অনার এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আইজিপি হিসেবে যোগ দেওয়ার আগে বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24