নিজস্ব প্রতিবেদক : একমাসের বাড়ি ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া রাজধানীর পান্থপথ এলাকার বাড়িওয়ালা নূর আক্তার শম্পাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-২)।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিল ভুক্তভোগী পরিবার।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর পারভেজ আরেফিন জানান, ভাড়াটিয়াকে লাঞ্ছনার অভিযোগের ভিত্তিতে আমরা বাড়িওয়ালা শম্পাকে নজরদারিতে রাখি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
গত রোববার (১৯ এপ্রিল) রাতে পান্থপথের ৫৮/৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতকসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। পরে র্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়াকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও শম্পা অস্বীকৃতি জানান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24