অর্থনৈতিক প্রতিবেদক : মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের কারণে ৯১তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৫ জুনে ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার (২৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৫ জুন থেকে অনুষ্ঠিতব্য ৯১তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হলো। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তি সময়ে আইবিবির ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে জনানো হবে।
জানা যায়, ঢাকা এবং অন্যান্য বিভাগীয় শহরসহ মোট ২২টি অঞ্চলে আইবিবির ডিপ্লোমা পরীক্ষা নেওয়া হয়। তবে করোনাভাইরাসের কারণে সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় পরীক্ষা আগাম স্থগিত করা হয়েছে। ব্যাংকারদের পেশাগত দক্ষতা যাচাইয়ের জন্য এ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা নেওয়া হয়। পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমায় পাসের বিষয়টি দেখা হয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24