জ্যেষ্ঠ প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৯৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাহিনীটির ১ হাজার ২৮৫ সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হলেন।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, গতকাল বুধবার পর্যন্ত আক্রান্ত ছিলেন ১ হাজার ১৯০ জন পুলিশ সদস্য। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৯৩ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় হাজারের বেশি।
আক্রান্তদের মধ্যে এডিসি, এসি, ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। তাদের বেশিরভাগের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24