নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির মধ্যে মাস্ক কেলেঙ্কারিসহ নানা কারণে আলোচনায় থাকা কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক পদে পরিবর্তন এনেছে সরকার।
বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে প্রেষণে সিএমএসডির পরিচালক হিসেবে নিয়োগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ জারি করা হয়।
সিএমএসডির পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদ উল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24