ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে নাসিক তিন নম্বর ওয়ার্ডের রসুলবাগ এলাকার রুবেলের বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- খাইরুল ইসলামের ছেলে শিশু রিয়াদ (৮), স্ত্রী জান্নাত (২৫), তার শাশুড়ি মনোয়ারা বেগম (৫০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, আজ সকালে ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে ট্রান্সফর্মার থেকে তার ছিঁড়ে পাশের একটি টিনশেড ঘরের উপর পড়ে। এসময় ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন মারা যায়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24