নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী তিন দিন (বুধবার-শুক্রবার) সারাদেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের আভাসও দিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে ভারতের আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ কারণে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তিনি বলেন, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24