জ্যেষ্ঠ প্রতিবেদক : ১৪৪১ হিজরি সনের পবিত্র যিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও আলেমরা উপস্থিত থাকবেন।
বাংলাদেশের আকাশে কোথাও যিলকদ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর:৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24