অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকার নবাবপুর রোড কর্পোরেট শাখার উদ্যোগে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সম্মানে ‘সিয়াম, তাকওয়া, সাদাকাহ ও ওয়াক্ফ’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) শাখা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক ড. মোহাম্মদ মতিউল ইসলাম। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মাহবুব-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. ফয়জুল কবির।
এ সময় ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ড. মো. নুরুল ইসলাম ও মো. জাকির হোসেনসহ শাখার অন্যান্য নির্বাহী, কর্মকর্তা ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24