বিনোদন প্রতিবেদক: ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্র নির্মাণের তালিকা চূড়ান্ত করেছে সরকার।

তথ্য মন্ত্রণালয় থেকে এ অর্থবছরে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে প্রদেয় অনুদানের বিষয়ে শেষ সভায় কমিটির সকল চলচ্চিত্র ব্যক্তিত্ব যোগ দিয়ে চলচ্চিত্র অনুদান তালিকা চূড়ান্ত করেছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। আজশনিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারি অনুদানে নির্মাণের জন্য চলচ্চিত্রের পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।
২০১৯-২০ অর্থবছরে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্র হচ্ছে- সাধারণ শাখায় প্রদীপ ঘোষের ‘ভালোবাসা প্রীতিলতা’, ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’, ফজলুল কবীর তুহিনের ‘গাঙকুমারী’, মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, সন্তোষ কুমার বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, রওশন আরা রোজিনার ‘ফিরে দেখা’, বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশির্বাদ’, ইফতেখার শুভর ‘লেখক’ ও মনজুরুল ইসলামের ‘বিলডাকিনী’।
মুক্তিযুদ্ধ ভিত্তিক শাখায় রয়েছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, পংকজ পালিতের ‘একটি না বলা গল্প’, ও এস এ হক অলিকের ‘যোদ্ধা’। এছাড়াও শিশুতোষ শাখায় রয়েছে আওয়াল রেজার ‘মেঘ রোদ্দুর খেলা’, ও নূরে আলমের ‘রাসেলের জন্য অপেক্ষা’।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24