জ্যেষ্ঠ প্রতিবেদক : মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের মা মোসাম্মৎ মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২৮ জুন) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মনোয়ারা জামানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
১৯৭৯ সালের সংসদে বিরোধী দলীয় উপনেতা প্রয়াত অ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিনী মনোয়ারা জামান রোববার বিকেলে মাগুরায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24