জ্যেষ্ঠ প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হয়েছেন প্রশাসন ক্যাডারের উপসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।
রোববার (০৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে এ নিয়োগ দেওয়া হয়।
এতে আরও বলা হয়, খাদ্য অধিদপ্তরের আইন উপদেষ্টা মো. আকতার হোসেন আজাদকে দুদকের পরিচালক পদে নিয়োগ দিয়ে তার চাকরি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24