জ্যেষ্ঠ প্রতিবেদক: ধর্ম সচিব নুরুল ইসলাম ও তার পরিবারসহ করোনায় আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত হয়েছে। এছাড়া করোনা মহামারি থেকে দেশ জাতি ও মুসলিম উম্মাহর হেফাজত কামনা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমে পবিত্র জুমার নামাজের পর এই মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুফতি মিজানুর রহমান।
এ সময় তিনি বন্যা, করোনা মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীর মঙ্গল কামনায় দোয়া করেন।
এদিকে, আজ বায়তুল মোকাররমে নামাজ পড়তে আসা মুসল্লিদের অনেককেই দেখা গেছে, মাস্ক ছাড়াই তারা নামাজ পড়তে এসেছেন। অনেকেই সামাজিক দূরত্ব না মেনে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ আদায় করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24