সংসদ প্রতিবেদক: মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করেন একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) মুজিবুল হক।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন চত্বরে রোপণ করেন তিনি।
এসময় মুজিবুর হক বলেন, মুজিববর্ষ-২০২০ উপলক্ষে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নির্দেশে সারা দেশে এক কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমাদের সংসদের অভিভাবক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ২৬ জুলাই সংসদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় আমি আজ একটি নারিকেল গাছের চারা রোপণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী আমার নির্বাচনী এলাকা কুমিল্লার চৌদ্দগ্রামের প্রায় ৪৬৮টি (চারশত আটষট্রি) গ্রামে বিভিন্ন প্রজাতির ৫ হাজার বৃক্ষরোপণ করেছি। আশা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষেরোপণ কর্মসূচি শতভাগ সফল হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় সংসদে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24