নিউজ ডেস্ক: বাংলাদেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স পুলিশ বাহিনীর ও পরিবারের সদস্যদের জন্য অভ্যন্তরীণ রুটের ভাড়ার ওপর ১০ শতাংশ মূল্য ছাড় ঘোষণা করেছে।
আগামী ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
পুলিশ বাহিনীর সদস্যরা বিভাগীয় পরিচয়পত্র দেখিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিজস্ব সেলস কাউন্টার থেকে পরিবারের চারজনের (স্বামী/স্ত্রী ও ছেলে-মেয়ে) জন্য টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিট সংক্রান্ত অন্য সব পলিসি অপরিবর্তিত থাকবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24