নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৭ অক্টোবর ধার্য করেছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) মামলার এজাহার আদালতে আসে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা মামলার এজাহার গ্রহণ করে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
এর আগে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লালবাগ থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় মোট চার জনেক আসামি করা হয়েছে। তাদের মধ্যে ধর্ষণে সহযোগিতাকারী হিসেবে নুরুল হক নূরের নাম উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24