জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে মোহাম্মদ হাবিব হাছানকে এবং সিরাজগঞ্জ-১ আসনে প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের মনোনয়ন হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবন থেকে সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি ঘোষিত প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সাংসদ সাহারা খাতুনের মৃত্যুতে ঢাকা-১৮ আসন শূন্য হয়। এই আসনে দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ৫৫ জন। গত ১২ বছর ধরে সংসদ সদস্য হিসেবে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
অন্যদিকে, আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শূন্য হওয়া সিরাজগঞ্জ-১ আসনে তার বড় ছেলে তানভীর শাকিল জয়সহ মনোনয়ন ফরম নেন তিনজন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24