আন্তর্জাতিক ডেস্ক: ডানকার্ক উপকূলের কাছে উত্তর ফ্রান্সে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে। খবর রয়টার্সের।
দেশটির উর্ধতন এক কর্মকর্তা সংবাদমাধ্যম ফ্রেন্স রেডিও ব্লেউ নর্ডকে জানায়, প্রাণহানীর দিক থেকে ওই এলাকায় এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় ঘটনা।
এক পুরুষ, এক নারী ও ৫ থেকে ৮ বছরের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ২০ জন অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাটি ডানকার্কের লুন-প্লাগ এলাকায় ডুবে যায়। দুর্ঘটনার সাথে সাথে উদ্ধার কার্যক্রম শুরু করে এমার্জেন্সি ও মেডিক্যাল ক্রুরা। এসময় ফ্রান্সের নেভির একটি হেলিকপ্টারও উদ্ধার কাজে অংশ নেয়।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24