আন্তর্জাতিক ডেস্ক : চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির ইকিকি শহরের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬।
ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কীনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইকিকি থেকে ৫৫৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৯টার দিকে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ১৯০ কিলোমিটার। চিলিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24