রাজধানীর হাজারীবাগ ও রায়েরবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মো. ফজলুল হক আজ সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার রাতে র্যাবের পৃথক দুই অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের আট সদস্য এবং রায়েরবাগ এলাকা থেকে আরেক কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করা হয়।
আজ দুপুরে মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24