নারায়ণগঞ্জ প্রতিনিধি : বেড়ানোর কথা বলে গার্মেন্টকর্মী প্রেমিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় । পুলিশ এ অভিযোগে মিরাজ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাত সাড়ে ১২টায় ফতুল্লার দাপা গুদারাঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মিরাজ ভোলা জেলার চরফ্যাশন থানার আব্দুল্লাহপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি ফতুল্লার সর্দারবাড়ী এলাকায় বউবাজারসংলগ্ন জয়নাল মিয়ার বাড়িতে বসবাস করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, এক মাসের প্রেমের সম্পর্কে শুক্রবার সন্ধ্যায় বেড়ানোর কথা বলে গার্মেন্টকর্মীকে (২০) তার বাসা থেকে ডেকে নিয়ে যায় মিরাজ। এরপর রাত সাড়ে ১২টায় তাকে ধর্ষণ করে মিরাজ পালিয়ে যায়। শনিবার সকালে অভিযোগ পেয়ে মিরাজকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গার্মেন্টকর্মী নিজেই বাদী হয়ে মামলা করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24