নিজস্ব প্রতিবেদক : ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালের আইসিইউতে এখন ১৩৯ জন ভর্তি আছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক এ কে এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার এই তথ্য জানান তিনি।
ওই হাসপাতালে করোনা চিকিৎসার সার্বিক ব্যবস্থা তুলে ধরে নাসির উদ্দিন বলেন, বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ৪০৯ জন করোনা রোগী ভর্তি আছেন। এর মধ্যে ১৩৯ জন আইসিইউতে ভর্তি আছেন। বাকিরা এইচডিইউতে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত বুধবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন মারা গেছেন।’
তিনি বলেন, ‘গত এই হাসপাতালে ৭০ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। তাদের প্রায় সবার অবস্থাই আশঙ্কাজনক। হাসপাতালে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।’
ঢাকার চেয়ে অন্যান্য জেলার করোনা রোগী এই হাসপাতালে বেশি ভর্তি হয়েছেন জানিয়ে এ কে এম নাসির উদ্দিন বলেন, ‘যারাই হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারা খুবই সিরিয়াস অবস্থায় আসছেন। অনেক সময় আমাদেরও কিছু করার থাকে না।’ এ অবস্থায় চলমান লকডাউনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান নাসির উদ্দিন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24