নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় গ্রেফতার নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর কুমারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির ৫ দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ইদ্রিস আলী। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার এক দিনের রিমান্ড আদেশ দেন।
এর আগে বুধবার রাতে গোপন সংবাদে মগবাজার আবাসিক হোটেল পরশ থেকে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৮টি পাসপোর্ট জব্দ করা হয়।
জানা গেছে, শংকর দীর্ঘদিন ধরে হোটেলে বসে মগবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন নারী পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। তার টার্গেট ছিল এসব এলাকা থেকে অসহায় সুন্দরী নারীদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24