নিজস্ব প্রতিবেদক : চীনের সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনা টিকা আজ শনিবার (১৭ জুলাই) রাতে বাংলাদেশে আসবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ রাত ১১টায় ১০ লাখ ডোজ এবং রাত ৩টায় ১০ লাখ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে টিকা গ্রহণ করবেন।
সরকারের ক্রয় চুক্তি মোতাবেক দ্বিতীয় চালানে সিনোফার্মের ২০ লাখ টিকা আসছে। এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে ৩ কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এসব টিকা।
কেনা টিকার বাইরে চীন উপহার হিসেবে দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24