রান্নাবান্না ডেস্ক : ঈদে মিষ্টিমুখ না করলে কি হয়। আর ঈদে মিষ্টিমুখ করতে থাকা চায় সেমাইয়ের সুস্বাদু সব পদ। আর মাত্র দুইদিন পরেই ঈদুল আজহা। ঈদ উপলক্ষে সবাই সেমাই রান্না করবেন নিশ্চয়ই!
ঈদের দিন খুব কম সময়েই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু তিন পদের রেসিপি। পারফেক্ট সেমাই তৈরি করতে অনুসরণ করুন রেসিপি-মজাদার শাহী জর্দা সেমাই ।
উপকরণ : ১. সেমাই আধা প্যাকেট
২. নারকেল কুড়ানো আধা কাপ
৩. তেজপাতা ২-৩টি
৪. এলাচ ১টি
৫. দারুচিনি ৩টি
৬. লবণ সামান্য
৭. ঘি ২-৩ টেবিল চামচ
৮. চিনি পরিমাণমতো
৯. বাদাম পছন্দমতো
পদ্ধতি : প্রথমে সেমাই হালকা ভেঁজে নিন। তারপর হালকা গরম পানিতে ৪-৫ মিনিট ভিজিয়ে রেখে ছাঁকনিতে পানি ঝরিয়ে নিন। তারপর প্যানে নারকেল ও ড্রাই ফ্রুটস বাদে সব অল্প একটু ঘি দিয়ে ভেঁজে নিন।
সেমাইয়ের পানি শুকিয়ে আসতেই এর মধ্যে চিনি দিয়ে দিন। ভাঁজা হলে সেমাই এক পর্যায়ে ঝরঝরা হবে। রান্না শেষে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন শাহী জর্দা সেমাই।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24