সাংবাদিকতার নামে কী হচ্ছে, প্রশ্ন হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতার নামে কী হচ্ছে দেখেন না। কী এক জাহাঙ্গীর (হেলেনা) বেরিয়েছে আইপি টিভি, কত চ্যানেল, কত টিভি বলে জানিয়েছেন, দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ।
চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আজ মঙ্গলবার (৩ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল একক বেঞ্চ এ মন্তব্য করেন।
এর আগে ৩১ জুলাই ওই পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। যার শিরোনাম ছিল- ‘হাইকোর্টের আদেশে সেই দুদক কর্মকর্তার বদলির আদেশ স্থগিত’।
এই প্রতিবেদনের বিষয়টি নজরে আসার পর আদালত বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলির ওপর কোনো স্থগিতাদেশ দেয়া হয়নি।’
আদেশ না হওয়া সত্ত্বেও এমন খবর প্রকাশ হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন উচ্চ আদালত। এ বিষয়ে সংশোধনী প্রকাশ এবং বিষয়টি খতিয়ে দেখার জন্য দুদকের আইনজীবীকে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় সেটি শুনানির জন্য আসে।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে বলেন, ‘চট্টগ্রামের পূর্বকোণ পত্রিকা দুঃখ প্রকাশ করে সংশোধনী ছাপিয়েছে। আদেশের সার্টিফাইড কপিটি আমার মনে হয় জাল। তার কারণ জজ সাহেবের নামও ভুল লিখেছে।
তখন আদালত বলেন, ‘এটা জাল হয়ে থাকলে এর দায়ভার পিটিশনারকে নিতে হবে। এ বিষয়ে বৃহস্পতিবার (৫ আগস্ট) আদেশ দেবেন আদালত। এ সংক্রান্ত আরও যদি কোনো তথ্য থাকে তাহলে দেন। কারণ এটা ধরে নিতে হবে পিটিশনার এবং তার আইনজীবী এটা করেছেন।
এ সময় দুদকের আইনজীবী আদালতকে জানান, দৈনিক পূর্বকোণ ছাড়াও মহানগর চট্টগ্রাম এবং কক্সবাজার নিউজে এ খবর এসেছে।
তখন আদালত বলেন, ‘আপনি সবগুলোতে যোগাযোগ করেন। আপনার অফিস থেকে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া হয়।
দুদক আইনজীবী বলেন, ‘আমি দুদককে জানিয়েছি। দুদক তার নিজস্ব ইনটেলিজেন্সির মাধ্যমে খতিয়ে দেখছে। এরপরও আদালত যে নির্দেশ দেবেন সে অনুযায়ী দুদক পদক্ষেপ নেবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24