নিজস্ব প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতারা। শনিবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে শিক্ষক নেতারা এ দাবি করেন।
শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু।
বক্তব্য রাখেন উপাধ্যক্ষ হরিচাঁদ মণ্ডল সুমন, অধ্যক্ষ এ কে এম মোকসেদুর রহমান, অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান, খন্দকার মাহমুদ আলম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ আ ন ম সাইফুদ্দিন শাহীন, অধ্যক্ষ নুর হোসেন কামরুজ্জামান, নারায়ণ চন্দ্র, এ কে এম ওবায়দুল্লাহ, আফসার আলী, জাকির হোসেন, ইকবাল হোসেন, আফসার আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমানসহ সব শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24