নিউজ ডেস্ক : বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্রী মাহবুব আলী জানান বাংলাদেশ বিমানের নিজস্ব জনবল দিয়ে বিশ্বের সর্বাধুনিক ড্রিম লাইনার বোয়িং ৭৮৭ উড়োজাহাজের ‘সি চেক সম্পন্ন হয়েছে।
রবিবার বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় (বলাকা) কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্রী এ তথ্য জানান। তিনি আরো বলেন,সি চেক করাতে এক সময় দেশে বৈদেশিক টেকনিশিয়ান এনে বিপুল অর্থ দিয়ে করাতে হতো। যা এখন থেকে দেশেই সম্পন্ন হবে। এই প্রথম দেশে সি -চেক পদ্ধতি চালুর কারনে প্রতি বছর প্রায় ৬ লক্ষ মার্কিন ডলার সাশ্রয় হবে।
অনুষ্ঠানে করোনার প্রথমদিকে ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশের ৩০০ জনকে উহান থেকে দেশে নিয়ে আসার সাহসিকতার জন্য বিমানের পাইলট ক্রুসহ সবাইকে সংবর্ধনা দেয়া হয়।
বেসামরিক বিমান চলাচলের পাইলট, কেবিনক্রসহ অনান্য সদস্য ছাড়া ও বিশেয অতিথী হিসেবে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মোকাম্মেল হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24