ঢাকা : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল স্বল্পোন্নত দেশের ওপর পঞ্চম জাতিসংঘ সম্মেলনের (ইউএনএলডিসি-৫) প্রস্তুতি সভায় যোগদান শেষে ঢাকায় ফিরছেন ।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইউএনএলডিসি-৫ প্রস্তুতি সভায় এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন অর্থমন্ত্রী। এ সময় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১২টি স্বল্পোন্নত দেশের (এলডিসি) একটি বৈঠক করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে করোনা পরবর্তী সময়ে উন্নয়নের পথে ফেরার দিকনির্দেশনা নিয়েও আলোচনা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24