প্রবাস ডেস্ক : কাতারপ্রবাসী দোহা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল টিটুর বাবা, চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. ইদ্রিস তালুকদারের উপর নৃশংস সন্ত্রাসী হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সভা করেছে আওয়ামী যুবলীগ দোহা মহানগর।
স্থানীয় সময় বুধবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা সুন্দরবন রেস্টুরেন্টে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী যুবলীগ দোহা মহানগরের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন আজাদের সভাপতিত্বে ও দোহা মহানগরের সাধারণ সম্পাদক বাবুল আহমেদের পরিচালনায় এ প্রতিবাদ সভা আয়োজি হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন কাতার আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, সহ-সভাপতি আলাউদ্দিন আলী, সহ-সভাপতি আতিকুল মাওলা মিঠু, সাংগঠনিক সম্পাদক এ এইচ মামুন, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক খালেদ আহমদ, আন্তর্জাতিক বিষয় সম্পাদক মাহমুদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, শ্রম সম্পাদক জয়নাল আবেদীন, দোহা মহানগরের সহ-সভাপতি বসির খান, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়াজি, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মিঠু হাওলাদার, উম সালাল আলী খারাতিয়ার সভাপতি নিজাম উদ্দিন ফারুক, ফিরোজ আল আসমাক সভাপতি মাহমুদুল ইসলাম আবির প্রমুখ।
কাতার প্রবাসী দোহা মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জালাল টিটু'র পিতা, চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের ৫নং ওয়াডের বাসিন্দা মোহাম্মদ ইদ্রিস তালুকদারের উপর নৃশংসভাবে ২৩ সেপ্টেম্বর চাঁদপুর ফরিদগঞ্জে সন্ত্রাসীরা হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়।
কাতার যুবলীগের নেতারা এই প্রবাসী পরিবারের উপর হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানান, চাঁদপুর ফরিদগঞ্জের প্রশাসনকে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবিতে জানান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24