রাজবাড়ীতে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেকজন।
বুধবার (০১ জুন) সকাল সোয়া ৯টায় কালুখালী উপজেলার চাঁদপুর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুর রহমান জানান, ট্রাকটি কুষ্টিয়া থেকে রাজবাড়ী যাচ্ছিল। পথে ওই এলাকায় বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24