সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে সৌদিতে গিয়ে ৬ জন হজযাত্রী মারা গেলেন। এর মধ্যে পুরুষ ৪ জন এবং নারী ২ জন। এই ৬ জনের ৪ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যু হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
২১ জুন পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ঢাকার বিউটি বেগম (৪৭) এবং রংপুরের মো. আবদুল জলিল খান মারা যান। বিউটি বেগমের পাসপোর্ট নম্বর- EA0009584। মো. আবদুল জলিল খানের পাসপোর্ট নম্বর- BX0552614।
এদিকে ২১ জুন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ২৮ হাজার ৩০৯ জন। বাংলাদেশে থেকে সৌদিতে ফ্লাইট গেছে ৭৮টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪৩ টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫ টি ফ্লাইট। সর্বমোট ইস্যুকৃত ভিসা ৮১.৪৬ শতাংশ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24