কিশোরগঞ্জের ইটনা ও হোসেনপুর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার হোসেনপুরে উপজেলার জিনারী ও ইটনা উপজেলার বাদলা ইউনিয়নে এ দুটি বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হোসেনপুর উপজেলা জিনারী ইউনিয়নের চর হাজীপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী নূর নাহার (৪৫) ও ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের শুকুর আলীর ছেলে বাবুল মিয়া (৩৫)।
স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে নূর নাহার বাড়ির পাশের মাঠ থেকে ছাগল আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে, দুপুরে ইটনার বাদলা ইউনিয়নের মান্দার হাওরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান বাবুল মিয়া।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা ও হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি পৃথকভাবে নিশ্চিত করেছেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24