নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে উপজেলার মুড়াপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- রূপগঞ্জের মাহমুদাবাদ এলাকার আলাউদ্দিনের ছেলে শিপন মিয়া, মঙ্গলখালী এলাকার বাহার উদ্দিন ভূঁইয়ার ছেলে আইয়ুবুর আলী, শাহাপুর এলাকার মিলন মিয়া, ব্রাহ্মণগাঁও এলাকার আব্দুল মালেকের ছেলে শরীফ, দরিকান্দি এলাকার শফিকুল ইসলামের ছেলে সাকিল আহম্মেদ, হানিফ আলী মৃধার ছেলে মতিয়ার মৃধা ও ইসলামের ছেলে ইমতিয়াজ।
র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের মুড়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতদলের সাত সদস্যকে গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, সুইচ গিয়ার চাকু, কাটার, দুটি হাসুয়া, একটি লোহার ছোরা, দুটি শাবল ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়।
এতে আরো জানানো হয়, গ্রেফতাররা ডাকাতচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছিলেন। এ দলের সরদার আইয়ুবুর রহমানের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেফতার শিপন মিয়ার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি মামলা ও মিলনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তাদের রূপগঞ্জ থানার হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24