নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
আবদুর রবের একান্ত সচিব সাইফুল ইসলাম আলোকিত নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুকে ব্যথা নিয়ে তিনি শনিবার হাসপাতালে ভর্তি হন। রোববার চিকিৎসক তাকে রিং পরিয়েছেন।
সাইফুল ইসলাম জানান, রিং পরানোর পর এখন কিছুটা সুস্থ বোধ করছেন আ স ম আবদুর রব। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা মমিনুজ্জামানের অধীনে চিকিৎসাধীন।
আবদুর রবকে দেখতে ইতোমধ্যে হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24