গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য ঢাকার মিরপুর এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরপুর ১১ ও মিরপুর ১২ এলাকার আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24