আগামী এক মাসের মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি। এদিন কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী ৩২ কোটি টাকা ব্যয়ের ১২টি উন্নয়ন কাজের উদ্বোধন করেন মন্ত্রী।
আ ক ম মোজাম্মেল হক বিএনপির উদ্দেশে বলেন, আওয়ামী লীগ কচুপাতার পানি নয় যে ঝাকি দিলেই পড়ে যাবে। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে। জনগণের দ্বারে দ্বারে যান তাদের কাছে ভোট চান, জনগণের কাজ করেন। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল প্রমুখ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24