আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আগামী ২৯ ডিসেম্বর ২ নং গোপালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইনামুল হাসানকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে গোপালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বাজড়া ঈদগা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজড়া ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য খান লুৎফর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আতাউর রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ইনামুল হাসান, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হাসমত হোসেন কাজল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24