লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাংগঠনিক সম্পাদক ও উত্তরা কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. ইব্রাহিম মিয়ার পিতা হাজী আলাল উদ্দিন মাস্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি মঙ্গলবার সন্ধ্যায় টাংগাইলের মির্জাপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
হাজী আলাল উদ্দিন মাস্টারের মৃত্যুতে শোক জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24