ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব-দুখীদের নানা প্রকার ভাতা, ত্রাণ-সহায়তা প্রদান করছেন। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তিনি। শেখ হাসিনা বাঙালি জাতিকে যতটুকু উন্নয়ন এনে দিতে পেরেছেন, অন্য কোনো নেতা-নেত্রী তা দিতে পারেননি।
শুক্রবার পাবনার বেড়া উপজেলা কৃষক লীগের অধীন নতুন ভারেঙ্গা ইউনিয়নের ওয়ার্ড কৃষক লীগের সম্মেলন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর কৃষি ও বিদ্যুৎ উৎপাদন এবং শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এখন ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। বর্তমানে গৃহহীনরা বিনামূল্যে জমির মালিকানাসহ ঘর পাচ্ছে। শেখ হাসিনা দেশি ও বিদেশি নানা ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করে পদ্মাসেতু, কর্ণফুলী টানেল ও মেট্রোরেল নির্মাণ করেছেন।
তিনি বলেন, পাতালরেলও উদ্বোধন করলেন। বাংলাদেশে মেট্রোরেল হতে পারে, এ বিষয়টি অনেক নেতা ও বুদ্ধিজীবীদের কাছেও ছিল অকল্পনীয়। মাটির নিচ দিয়ে রেল যোগাযোগ তৈরি হবে আমরা কেউ তা ভাবতে পেরেছিলাম? অথচ সবই আজ দৃশমান বাস্তবতা।
নতুন ভারেঙ্গা ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক ও বোর্ড অব গভর্নেন্সের সদস্য ড. এস এম নাসিফ শামসসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24