সিলেট নগরের বেশ কয়েটি এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সোমবার সকাল থেকে টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
রোববার সন্ধ্যায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১’র নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার এলাকা, গোয়াইটুলা, হাজারীবাগ আবাসিক এলাকা, হোসনাবাদ আবাসিক এলাকা, সৈয়দপুর, শাহী ঈদগাহ্ ও টিবিগেট এলাকায় বিদ্যুৎ সরবরাহ থাকবে না।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিপিডিবি।
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24