দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৮৫ জন।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার সন্ধ্যায় লারিসার কাছ এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত দুটি ট্রেনের একটি যাত্রীবাহী, অপরটি মালবাহী ট্রেন ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গেলে আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।
গ্রিসের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সংঘর্ষে লাইনচ্যুত হয়ে যাওয়া বগিগুলো থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। আগুনের শিখা নিয়ন্ত্রণে ঘটনাস্থলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি গাড়ি উপস্থিত হয়।
এদিকে কী কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল সেটি এখনো নিশ্চিত নয়। ঐ ট্রেন দু’টি থেসালোনিকি এবং লারিসার মধ্যে চলাচল করছিল।
ট্রেনের ভেতর থেকে উদ্ধার হওয়া এক তরুণ যাত্রী বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, বগির ভেতর মানুষ আতঙ্কিত হয়ে যায়। মানুষ চিৎকার চেঁচামেচি করছিল। সূত্র: বিবিসি
সম্পাদক : মো: মাসুদ পারভেজ, মোবাইল : 01712-983974, অফিস : রহমান ম্যানসন, মতিঝিল, ঢাকা-১০০০, ই-মেইল : citizennews786@gmail.com
© All rights reserved 2019-2026 CitizenNews24